২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-৪

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯
গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-৪

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃগাজীপুরের মাষ্টারবাড়ি এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহতরা ও ক্ষতিগ্রস্ত পিকআপ । –
গাজীপুরে দু’টি পৃথক সড়ক দূর্ঘটনায় এক পিকআপের তিন আরোহীসহ চারজন নিহত হয়েছে। নিহতরা হলো- পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বলদিয়া গ্রামের মোস্তফা খানের ছেলে পিকআপ চালক হাসান খান (১৯), ওই পিকআপের হেলপার একই গ্রামের কবির হোসেনের ছেলে নাঈম মাঝি (১৮) ও লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার দৈখাওয়া গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে সামিঊল মিয়া (১৬) এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা বাউপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে নজরুল ইসলাম কাজল (৪৫)। নজরুল ইসলাম স্থানীয় কোনাবাড়ি এলাকাস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকুরি করতেন।

জিএমপি’র সদর থানার এসআই ইমতিয়াজুর রহমান ও স্থানীয়রা জানান, গাজীপুরের টঙ্গী থেকে সোমবার সকাল পৌনে আটটার দিকে ডিমের কেস বহনকারী একটি পিকআপ শ্রীপুর যাচ্ছিল। পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের মাষ্টারবাড়ি এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় পিকআপটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক হাসান খানসহ হেলপার নাঈম মাঝি ও সামিঊল মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।

Manual6 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং গাড়ি দু’টি জব্দ করে।

Manual8 Ad Code

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা এলাকায় রবিবার সন্ধ্যায়