২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

দীর্ঘদিন যাবত পুরানো কমিটি দিয়েই চলছে কালিয়াকৈর মহিলা আওয়ামীলীগ, নতুন কমিটি গঠনের দাবী

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
দীর্ঘদিন যাবত পুরানো কমিটি দিয়েই চলছে কালিয়াকৈর মহিলা আওয়ামীলীগ, নতুন কমিটি গঠনের দাবী

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ কালিয়াকৈর উপজেলা মহিলা আওয়ামীলীগের ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিলো ২০১৫ সালে।মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে উপজেলা মহিলা আওয়ামীলীগ। ওই কমিটি জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেজবাহার বেগম আনুমোদন দেন।ওই কমিটির সভাপতি হাসিনা খালেক ও সাধারণ সম্পাদক নাজমা বেগম। এরই মধ্যে জায়েদা নাসরীন সভাপতি ও শাকিলা আক্তার সাধারণ সম্পাদক একটি কমিটি অনুমোদন দেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলরুবা ফওজিয়া। পরে দুটি কমিটিই ভেঙ্গে দেয়া হয়।বর্তমানে উপজেলা মহিলা আওয়ামীলীগের কোন কমিটি নেই।ফলে ত্যাগী ও পুরাতন নেতাদের দিয়ে মহিলা আওয়ামীলীগের কমিটি গঠনের দাবি তৃনমূল নেতাকর্মীদের। জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন বলেন, কালিয়াকৈর উপজেলা মহিলা আওয়ামী লীগের কোন কমিটি নেই। দুটি কমিটিই ঙেঙ্গে দেয়া হয়েছে।
মহিলা আওয়ামীলীগ নিয়ে কমিটি গঠন করার জন্য উপজেলা আওয়ামীলীগ নেতাদের সাথে সুপরামর্শ ও সহযোগীতা নিয়ে মহিলা কর্মীদের তালিকা নিয়ে মন্ত্রী মহোদয়ের সাথে সমন্বয় করে কমিটি গঠন করা হবে।

Manual1 Ad Code