২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঋণের দায়ে কাতার প্রবাসীর আত্মহত্যা।

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
ঋণের দায়ে কাতার প্রবাসীর আত্মহত্যা।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

মারুফ রানা —-দোহা কাতার থেকেঃ—-

মানুষের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বদরুজ্জামান প্রকাশ স্বপন (৫০) নামে এক কাতার প্রবাসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার ঘটনাটি ঘটেছে রোববার (৭ জুলাই) রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের নাদু মুন্সীর বাড়ীতে।
নিহত বদরুজ্জামান ওই বাড়ীর মৃত হাফেজ লকিয়ত উল্যাহর ছেলে। কিছুদিন আগে তিনি কাতার থেকে দেশে যান। তাঁর স্ত্রী,এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে।
সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা (ওসি-তদন্ত) মোহাম্মদ আবদুল আলী পাটোয়ারী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, কাতার থেকে ফেরত আসা বদরুজ্জামান বিভিন্ন লোকজনের দেনার দায়ে ঋণগ্রস্থ হয়ে পড়েন। লোকজনের চাপে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে মানসিক চাপে আত্মহত্যা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

Manual2 Ad Code