২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঝাউতলায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯
ঝাউতলায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনির (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঝাউতলার খুলশী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশী ভূষণ থানা এলাকার আলমগীর মাঝির ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত মনির নামের ওই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে তার সহকর্মীরা দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসে। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনির খুলশী কলোনিতে ফিনলে প্রপার্টিজের একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন।

Manual2 Ad Code