২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯
গাইবান্ধায় তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

জাহিদুল ইসলামঃ গাইবান্ধায় দূরপাল্লার সব বাস চলাচল তৃতীয় দিনেও বন্ধ । তবে টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সকল রুটের বাস চলাচল করছে।

Manual4 Ad Code

৮ জুলাই সোমবারও মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে তৃতীয় দিনের মতো গাইবান্ধা থেকে ঢাকাগামীসহ সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

Manual5 Ad Code

শ্রমিক ইউনিয়ন থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে শনিবার (৬ জুলাই) সকাল থেকে জেলার সকল দূরপাল্লার বাস বন্ধ করে দেয় জেলা মোটর মালিক সমিতি। সোমবার (৮ জুলাই) সকাল থেকে কোথাও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাস মালিকের অভিযোগ, মালিক সমিতির নামে গাইবান্ধা শ্রমিক ইউনিয়ন প্রতিটি চেয়ারকোচ বাস থেকে ৩৬০ আদায় করার কথা ছিল, কিন্তু তারা ৪৪০ টাকা করে বাস চালকদের কাছ থেকে আদায় করছে। বাস মালিকরা অতিরিক্ত চাঁদা দিতে রাজি নয়। এ কারণে জেলা থেকে সকল দূপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন তারা।

Manual5 Ad Code

তবে কবে এই দূরপাল্লার বাস চলাচল করবে তা কেহ নিশ্চিত করে বলতে পারছে না।