২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান – ড্রেজার মেশিন জব্দ

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯
নাগরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান – ড্রেজার মেশিন জব্দ

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

মো: ফারুক হোসেন, নাগরপুর( টাংগাইল)ঃ টাংগাইলের নাগরপুরে ভ্রাম্যমান অাদালত অভিযান পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইয়াসমিন মনিরা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মোকনা ইউনিয়নের বেটুয়াজানী গ্রামে কেদারপুর শেখ হাসিনা ব্রিজের সন্নিকটে ধলেশ্বরী নদীর নিকটবর্তী এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

আজ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন জব্দ করেন।

Manual5 Ad Code

এ সময় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লাড়ুগ্রামের হানিফ খানের ছেলে হাবিব খানকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন – ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

Manual4 Ad Code