১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী!

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৯
চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী!

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর বিয়ে হয়। তাদের ঘরে ঝিনুক নামে একটি ছেলেও রয়েছে। রাজীবের সঙ্গে বিচ্ছেদের মডেল ও ফটোগ্রাফার কৃষাণ ব্রজের সঙ্গে মন দেয়া নেয়া শুরু শ্রাবন্তীর। ২০১৬ সালে কৃষাণকে বিয়ে করেন তিনি। সেই সংসারও টিকলো না। ২০১৮ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ হয়।

 

Manual7 Ad Code

এর পর আবারও নতুন প্রেমে মজেন শ্রাবন্তী। ভগ্নিপতির মাধ্যমে রোশন সিংহ নামে বিমান সংস্থার এক কেবিন ক্রুর সঙ্গে শ্রাবন্তীর পরিচয় হয়। এর পর প্রেম ও পরিণয়। চলতি বছরের ১৯ এপ্রিল রোশনকে বিয়ে করেন টলিগঞ্জের এই লাস্যময়ী অভিনেত্রী।

 

Manual6 Ad Code

এবার কি চতুর্থ বিয়ের পথে হাঁটছেন এই নায়িকা? সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে তারকা অঙ্গন যখন উত্তাপ ছড়াচ্ছে ঠিক এমন সময় নতুন কোনও পুরুষকে কি খুঁজে নিচ্ছেন শ্রাবন্তী? টালিগঞ্জে গুঞ্জন রয়েছে, চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী!

Manual2 Ad Code

 

তবে শেষ পর্যন্ত হাফ ছাড়া গেল। জানা গেল, অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে বিয়ে হচ্ছে শ্রাবন্তীর! তবে বিয়েটা বাস্তবে নয়, সিনেমার দৃশ্যে।

 

Manual3 Ad Code

‘বিয়ে বিয়ে খেলা’ নামে নতুন একটি ছবিতে জুটি বাঁধছেন বনি ও শ্রাবন্তী। রাজা চন্দের পরিচালনায় গেল ৯ ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়া সেই ছবির একই দৃশ্যে বর-বধূ হয়ে মালা বদল হবে বনি-শ্রাবন্তীর।