২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাতকে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
ছাতকে প্রতিপক্ষের হামলায়  ব্যবসায়ী আহত

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রতিপক্ষের হামলায় বি‌শিষ্ট ব্যবসায়ী উকিল আলী(৬০) গুরুতর আহত হয়েছেন। তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । রোবরার সকালে পৌর শহরের বাঁশখলা মহল্লায় এ হামলার ঘটনা ঘটে। উকিল আলী বাঁশখলা মহল্লার মৃত মছদ্দর আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, একই মহল্লার আজিজুর রহমানের পুত্র সুন্দর আলী পক্ষর লোকজ‌নের সাথে জমি সংক্রান্ত বিষ‌য়ে উকিল আলী পক্ষের লোকজ‌নের বিরোধ চলে আসছিল। গত শনিবার প্রতিপক্ষরা সুন্দর আলীর উপর হামলা চালিয়ে তাকে মারধোর করে। এ ঘটনার জের ধরে রোববার সকালে উকিল আলীর উপর পাল্টা হামলা চালায় প্রতিপক্ষরা। এতে উকিল আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual1 Ad Code