২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে মামাতো বোনকে উত্যক্ত করায় ফুপাতো ভাইয়ের ৬ মাস কারাদণ্ড!

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
পটুয়াখালীতে মামাতো বোনকে উত্যক্ত করায় ফুপাতো ভাইয়ের ৬ মাস কারাদণ্ড!

Manual8 Ad Code

রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ পটুয়াখালী সদর থানায় মামাতো বোনকে উত্যক্ত করার ঘটনায় ফুপাতো ভাই গোলাম রাব্বি (১৮) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (০১ ডিসেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন এ দন্ড প্রদান করেন। তবে দন্ডপ্রাপ্ত রাব্বির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধের জেরে তার মামা-মামী এই নাটক সাজিয়ে তাকে ফাঁসিয়েছে।

Manual7 Ad Code

জানাযায় ভিক্টিম নিজেই, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর পটুয়াখালী সদর থাবার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নির্দেশক্রমে এএসআই ওয়াসিম দ্রুত ঘটনাস্থলে টাউন কালিকাপুর (পানির ট্যাংকি) এলাকায় পৌছায়।

অভিযোগকারীর অভিযোগের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ইভটিজার মোঃ গোলাম রাব্বী প্যাদা(১৮)কে গ্রেফতার করি। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানভীর হোসেন সাহেবকে অবহিত করিলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তকে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Manual2 Ad Code

পটুয়াখালী সদর থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম জানান, ’প্রতিদিন তার মামাতো বোন নুরি আক্তারকে উত্যক্ত করতো ফুপাতো ভাই গোলাম রাব্বি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিলে-পুলিশ রাব্বিকে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সংলগ্ন নিজ ভাসমান পিঠার দোকান থেকে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে সোর্পদ করে। পরে অবিযুক্ত আসামীকে থানা হাজতে নেওয়া হয়।

Manual2 Ad Code