২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লামায় হেডম্যানের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
লামায় হেডম্যানের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

Manual6 Ad Code

লামা (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইংমুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জবর -দখল করার অভিযোগ পাওয়া গেছে। ৩০২ নং লুলাইং মৌজার হেডম্যান ও বাজার চৌধুরী সিং পাশ চৌধুরী গত চার বছর ধরে দখলে নিয়ে বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত জমি জবর দখল করে টিনের দোকান ঘর নির্মাণ করছে।

Manual3 Ad Code

অভিযোগ ও স্কুলের শিক্ষকদের তথ্য অনুযায়ী জানা যায় যে, গত ২০.১১.২০১১ ইং,পুয়াং ম্রো পিতা মৃত- চিংতুই ম্রো,সাং লুলাইং হেডম্যান পাড়া কৃর্তক দান দলিল নং-৮৪০/২০১১ ইং,তাং-২০.১১.১১ইং স্কুলের নামে দানকৃত জমি।
৩০২ নং লুলাই মৌজা হোল্ডিং নং -১৫ ভূক্ত ৩য় শ্রেণীর জমি হতে ০. ৮২ (বিরাশি) শতক জমি বর্ণিত লোক স্কুলের দান করেন।গত চার বছর ধরে স্কুলে খেলার মাঠের জমি হতে প্রায় অর্ধেক জোর পূর্বক দখলে নিয়ে ২ বছর আগে সেমি পাকা দোকানঘর নির্মাণ করে। যার কারণে বাজার পাশে স্কুলের হওয়া ক্লাস ও অন্যান্য শব্দ দুষনের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

দখলদার সিংপাশ চৌধুরী বলেন, আমি স্কুলের জায়গা দখল করিনি, স্কুলের জায়গা স্কুলে আছে,দোকানের জায়গা দোকানে রয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় বাসিন্দা শৈলেন্দ্র বড়ুয়া জানান, ‘আমরা অনেক আগেই দেখেছি ওই জমি স্কুলের নামে আছে। এখন শুনছি অন্যরা ওই জমি দখল করে টিনের ঘর তুলেছে। কি করে তারা মালিক হলো এটা বুঝতে পারছি না।

Manual5 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল দাশ জানান, দখলদারেরা বিদ্যালয়ে অনাধিকার বলে প্রবেশ করে জমি দখল করে দোকার ঘর নির্মাণ করেছে । অামরা এই ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা পরিষদসহ অন্যান্য অফিসের অভিযোগ দিয়েছি। তিনি এই ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

এই ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী বলেন, বিষয়টি অামরা অবগত অাছি, বিষয়টি অামাদের ডিপার্টমেন্টালভাবে প্রসেস করতেছি। অাশা করি বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিষয়সহ অন্যান্য সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে।

Manual4 Ad Code