২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেফতার

Manual1 Ad Code

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চার বোতল ফেনসিডিলসহ বরখাস্ত হওয়া এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা করেছে। তার নাম কবিরুল ইসলাম (৩৫)।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Manual5 Ad Code

আটক কবিরুল ইসলাম মেহেরপুর জেলার বন্দর গ্রামের মৃত মিয়াউর রহমানের ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, সীমান্ত পেরিয়ে ফেনসিডিলের একটি চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সীমান্তবতী মুন্সিপুর এলাকায় অবস্থান নেয়।

Manual8 Ad Code

রাত সাড়ে ৮টার দিকে একটি ইজিবাইক আসতে দেখে সন্দেহ হলে তার গতিরোধ করে পুলিশ।

Manual6 Ad Code

পরে ইজিবাইকে থাকা বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল কবিরুলের দেহতল্লাশি করে চার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Manual8 Ad Code

এর আগে ২০১৮ সালের ১৭ জুলাই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে খুলনা জেলা পুলিশ থেকে বরখাস্ত করা হয়।