১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আগামীকাল ২৪ নভেম্বর সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৯
আগামীকাল ২৪ নভেম্বর সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

Manual3 Ad Code

সিলেট ব্যুরো : আগামীকাল ২৪ নভেম্বর সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছাস দেখা দিয়েছে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব নিয়ে চলছে নানা হিসাব নিকাশ।

 

 

Manual4 Ad Code

এদিকে সম্মেলনের তারিখ ঘোষিত হওয়ার পর ব্যাপক সাড়া পড়েছে তৃণমূলে। সিলেটের সদর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলারদের ভোটের মাধ্যমে আগামী নেতৃত্ব নির্বাচন করা হবে।

 

ফলে আগামীর নেতৃত্ব নির্ভর করবে তৃণমূলের জনপ্রিয়তার উপর। তবে ধারণা করা হচ্ছে এবারের সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্বে বড় পরিবর্তন আসবে।

 

 

দীর্ঘদিন ধরে সম্মেলনের জন্য দায়িত্বশীল নেতাদের তাগিদ দিয়ে আসছিলেন তৃণমূলের নেতাকর্মীরা।

 

কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছিল না। অবশেষে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে সবকটি মেয়াদ উত্তীর্ণ কমিটিতে সম্মেলনের জন্য আহ্বান করা হয়। গত ২৬ সেপ্টেম্বর সিলেটে আওয়ামী লীগের বর্ধিত সভায় আসেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

সভায় আগামী নভেম্বরের শেষ দিকে এ সম্মেলন হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

 

অবশেষে জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় ৫ ডিসেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

 

Manual7 Ad Code

সম্মেলনের তারিখ ঘোষনার পরপরই পদ প্রত্যাশীরা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে শুরু করেছেন লবিং তদবীর।

Manual6 Ad Code

 

এরইমধ্যে সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদ প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন সদর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা,আলোচনায় রয়েছেন সদর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সিনিয়র সহ সভাপতি জনাব আলহাজ্ব মখলিছুর রহমান,আলোচনায় রয়েছেন বর্তমান সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান , সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহনূর হোসেন।

 

 

Manual7 Ad Code

সাধারণ সম্পাদক পদে ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হিরণ মিয়া, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটে সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি নজির আহমদ আজাদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ.এম মালিক ইমনেরর নাম রয়েছে আলোচনায়। তবে সাধারণ সম্পাদক পদে সকলেই হ্যাভিওয়েট প্রার্থী।

 

 

নেতাকর্মীদের প্রত্যাশা- সম্মেলনে যে বা যারাই বিজয়ী হোক না কেন, জয়ী ও পরাজিত সকল মিলেমিশে ঐতিহ্যবাহী ও মর্যাদাপুর্ন সিলেট সদর উপজেলায় নবীন ও প্রবীনদের সমম্বয়ে এমন একটি কমিটি গঠন করা হোক যাতে গনতন্ন্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্হ ব্যানগার্ড হিসাবে সকল উন্নয়মুলক কর্মকান্ড এবং সরকার বিরোধী সকল চক্রান্ত নস্যাৎ করতে হাতে হাত, কাধে কাধ মিলিয়ে আগামীর স্বপ্ন যাত্রায় ঐক্যবদ্ধ থাকতে পারে।