১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

গোদাগাড়ীতে ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৯
গোদাগাড়ীতে ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

Manual6 Ad Code

মোঃ ইসারুল, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি:-

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় কালাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুজন।

Manual5 Ad Code

আজ শনিবার সন্ধ্যা ৮টার দিকে উপজেলার গোদাগাড়ী-আমনুরা মহাসড়কের জৈটাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের কুরবান আলীর ছেলে ইসমাইল (২৫) ও একই এলাকার প্রবাসী শামিম (৩০)।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, মদ্যপান করে মাতাল অবস্থায় বেপোয়ারা গতিতে তিনজন যুবক একটি মোটরসাইকেলে চড়ে আমনুরার দিকে যাচ্ছিল।

এ সময় বিপরীত থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন যুবক সড়কে ছিটকে পড়ে।

Manual3 Ad Code

পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কালামকে এক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহত যুবক মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় ট্রলির সংঘর্ষে তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।