১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে বিএনপির সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক সেন্টু নির্বাচিত

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৯
শিবগঞ্জে বিএনপির সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক সেন্টু নির্বাচিত

Manual7 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপির ৯ বছর পর নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

শনিবার (২৩ নভেম্বর) কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সারোয়ার জাহান সেন্টু।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

কোনো প্রতিদ্বন্দী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আশরাফুল হক এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থী থাকায় ভোট গ্রহণ করা হয়।

 

এতে সারোয়ার জাহান সেন্টু ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শামিম কবির হেলিম ১০ ভোট পেয়ে দ্বিতীয় হন।

 

Manual8 Ad Code

নির্বাচন পরিচালনা করেন সদ্য বিদায়ী সভাপতি আসরাফ আলি। মোট ৩০ কাউন্সিলরদের মধ্যে ভোট প্রদান করেন ২৭ জন।

 

নতুন কমিটির সদ্য সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু জানান, অতি শিগগিরই উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

 

প্রসঙ্গত, শিবগঞ্জ উপজেলার ৯ বছর আগে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

 

Manual2 Ad Code

ওই কমিটির সভাপতি নির্বাচিত হন আসরাফ আলি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশরাফুল আলম রশিদ।