২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চুরির আগে পুলিশের অনুমতি নিয়ে যেতেন চোর আলাল মিয়া!

Editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
চুরির আগে পুলিশের অনুমতি নিয়ে যেতেন চোর আলাল মিয়া!

Manual4 Ad Code

চুরির আগে পুলিশের অনুমতি নিয়ে যেতেন চোর আলাল মিয়া!

শেখ স্বপ্না শিমুঃ গরু চুরির আগে পুলিশের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে যেতেন চোর আলাল মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

Manual1 Ad Code

সূত্র জানায়, বুধবার (২৫ মার্চ) দিনগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দশানি গ্রামের বাসিন্দা মানিক মিয়ার খামার থেকে একটি গরু চুরির ঘটনা ঘটনা ঘটে। পরে খামার মালিক মানিক মিয়া স্থানীয়দের নিয়ে আলাল মিয়ার বাড়িতে গিয়ে বৃহস্পতিবার তার গরুটি উদ্ধার করেন।

এসময় আলাল মিয়াকেও তারা আটক করা হয়। পরে ওই চোরের মোবাইল ঘেটে দেখা যায়, বাঞ্ছারামপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদের সঙ্গে আলালের ইমো অ্যাপে, ভয়েস মেসেজ, চ্যাট ও ফোনে কথা হয়েছে। যেখানে চুরির বিষয় নিয়ে বেশ সখ্যতাপূর্ণ কথোপকথনের তথ্য পাওয়া যায়। আলালের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর হলেও তিনি বসবাস করে পাশের ইউনিয়ন বাঁশগাড়ি গ্রামে।

Manual4 Ad Code

ধরা পড়ার পর আলাল মিয়া জানান, এক সময় তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় এএসআই মাসুদ তাকে ধরতে তার বাড়িতে যান। পরে ফোনে তার সঙ্গে যোগাযোগ হয় এবং সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত।
তার দাবি, পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি ওই পুলিশ কর্মকর্তাকে টাকা দিতেন এবং বিনিময়ে সহযোগিতা পেতেন। সবশেষ গরু চুরির সময়ও এএসআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। এএসআইকে কল দিয়ে চুরি করতে যাওয়ার বিষয়টি বলেন এবং অসুবিধা হইলে সহযোগিতার কথাও বলেন।

বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর বলেন, ‘জিজ্ঞাসাবাদে চোর আলাল তাদেরকে জানান, এএসআই মাসুদ চোর আলালকে বলেন, আজ ঠান্ডার দিন রাত ১টা বাজে। বসে আছিস কেন? কাজ কর। প্রতিউত্তরে চোর বলেন, কাজ করতে বের হচ্ছি। ধরা পড়লে এগিয়ে গিয়ে সহযোগিতা কইরেন। এছাড়া গরু চুরির আগে এসআইকে ইমুতে কল দিয়ে চুরি করতে যাওয়ার বিষয়টিও অবগত করেন। অসুবিধা হইলে সহযোগিতার কথা বলেন।’

Manual7 Ad Code

তবে অভিযোগ অস্বীকার করে এএসআই মোহাম্মদ মাসুদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে আমি তাকে না চিনেই ইমুতে কথা বলেছি, এটা সত্য। তার সম্পর্কে আমি কিছুই জানি না।’
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘দশানি গ্রামের গরু চুরির ঘটনায় আলাল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। আমাদের এক সদস্যের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি আমরা শুনেছি। যদি অসৎ উদ্দেশ্যে কোনো যোগাযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে বিভাগীয় ব্যবস্থাসহ  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code