২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা

Editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা

Manual4 Ad Code

সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা

বিশেষ প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক হৃদয়বিদারক ভিডিওকে কেন্দ্র করে কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের নজরে আসে এক এতিম শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগ। ভিডিওতে দেখা যায়, শিশু সামিয়া তার মায়ের কবরের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে—যা ব্যাপকভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।

ঘটনাটি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনকে।

Manual1 Ad Code

পরবর্তীতে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশুটির সৎ মা আয়েশা আক্তার। তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার প্রতিশ্রুতি দেন।

Manual5 Ad Code

ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “শিশুটির সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যদি পুনরায় এমন কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Manual1 Ad Code

প্রশাসনের এ দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।