২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সড়কের পাশ থেকে যুবকের পোড়া মরদেহ উদ্ধার

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
সড়কের পাশ থেকে যুবকের পোড়া মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

সড়কের পাশ থেকে যুবকের পোড়া মরদেহ উদ্ধার

শেখ স্বপ্না শিমুঃ গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশ থেকে এক যুবকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার-বরমী আঞ্চলিক সড়কের বৃন্দাবন চৌরাস্তা এলাকার গজারি বনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুনে পোড়া মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবকের বয়স ২০ বছর।

Manual5 Ad Code

তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত খুনীরা তাকে হত্যার পর নির্জন গজারী বনের পাশে এনে শুকনো পাতা খড়কুটোর মাধ্যমে তাকে পুড়ানো হয়। এতে তার শরীর পুড়ে আঙ্গার হয়ে গেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Manual2 Ad Code