৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা জেলার ৫ টি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ।

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
গাইবান্ধা জেলার ৫ টি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ।

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার ৫ টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ২১ জানুয়ারি বুধবার গাইবান্ধা জেলা ৫ টি নির্বাচনী আসনে ৪০ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন ।

Manual3 Ad Code

এর মধ্যে ৩২জন দলীয় এবং ৮জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে । ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ডা: জিয়াউল ইসলাম (ধানের শীষ ) জামায়েতের প্রার্থী মাজেদুর রহমান (দাড়িপাল্লা ), জাতীয় পার্টির প্রার্থী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল ) , ইসলামী আন্দোলনের প্রার্থী রমজান আলী(হাতপাখা), বাসদের মার্কসবাদী পরমানন্দ দাশ (কাঁচি), ,আমজনতা পাটির কাউসার আজম হান্নু (প্রজাপতি ), স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার¿ (কলস), জসতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন (ঢেঁকি) ।

গাইবান্ধা (সদর)-২ আসনে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), জামায়েতের প্রার্থী আব্দুল করিম (দাড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), সিপিবির প্রার্থী মিহির ঘোষ (কাস্তে), বাসদ মার্কসবাদীর প্রার্থী আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মাজেদ( হাতপাখা ), জনতার দলের প্রার্থী শাহেদুর জাহান (কলম ) ।

Manual7 Ad Code

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপির প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), জামায়েতের প্রার্থী নজরুল ইসলাম (দাড়িপাল্লা), ইসলামি আন্দোলনের প্রার্থী এটিএম আওলাদ হোসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের প্রার্থী সুরুজ মিয়া (ট্রাক), সিপিবির প্রার্থী আব্দুল্লাহ আদিল (কাস্তে ), জাতীয় পার্টির প্রার্থী মইনুল রাব্বি চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া) ও আজিজার রহমান বিএসসি (ঢেঁকি)।

Manual8 Ad Code

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকন ( ধানের শীষ), জামায়েতের প্রার্থী ডা. আব্দুর রহিম ((দাড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল), ইসলামি আন্দোলনের প্রার্থী তহিদুল ইসলাম তুহিন (হাতপাখা), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পাটির প্রার্থী আতোয়ারুল ইসলাম (কোদাল ),স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ মোটরসাইকেল ।

গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার (ধানের শীষ), জামায়েতের প্রার্থী ওয়ারেছ আলী (দাড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), বাসদের মার্কসবাদী প্রার্থী রাহেলা খাতুন (কাঁচি), ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট আজিজুল ইসলাম (হাতপাখা), গণধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম (ট্রাক ) কমিউনিস্ট পাটির প্রার্থী নীরব দাস র্(কাস্তে), ,স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (হাঁস) এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোলাম শহীদ রন্জু (মোটর সাইকেল)।

উল্লেখ্য, গাইবান্ধা জেলার সাতটি উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪০১ জন, নারী ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৬৭৫টি এবং ভোটকক্ষ থাকবে ৪ হাজার ১০১টি।

Manual2 Ad Code