৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা শহর তাঁকে চিনত এক নামেই— বাংলার মা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
গাইবান্ধা শহর তাঁকে চিনত এক নামেই— বাংলার মা

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual3 Ad Code

এই নামটি দিয়েছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নিজের নাম বেগম জহুরা খাতুন যেন আড়ালেই থেকে গিয়েছিল।

Manual8 Ad Code

মহান মুক্তিযুদ্ধের সময় রৌমারী ও রাজিবপুর এলাকায় তিনি দীর্ঘদিন মুক্তিযোদ্ধাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করেন। কঠিন সময়ে তাঁর মমতা ও সাহস জুগিয়েছিল অনেক তরুণ যোদ্ধাকে।

স্বাধীনতার এই পথেই তিনি হারান তাঁর স্বামী এম.এ. গণি মিয়া ও পিতা আব্দুস সামাদ ওয়াজীকে। তবু সব কষ্ট নীরবে বয়ে নিয়ে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল।

তিনি গাইবান্ধার বরেণ্য মুক্তিযোদ্ধা ও নন্দিত সাংবাদিক, সাপ্তাহিক গণপ্রহরী সম্পাদক এস.কে মজিদ মুকুল এবং একসময়ের তুখোর ফুটবলার হিরোর মা।

Manual2 Ad Code

দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বিজয়ের দিনে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

Manual8 Ad Code