৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠান বর্জন

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
আন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠান বর্জন

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual3 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা বিএনপির সভাপতি ও গণমাধ্যম কর্মীরা।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন অনুষ্ঠানে শুধুমাত্র উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠানটি বর্জন করেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ও উপজেলার গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তারা এ অনুষ্ঠানটি বর্জন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এছাড়াও এ অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কোন সদস্যকে দেখা যায়নি।

Manual3 Ad Code

অনুষ্ঠান বর্জন কারি বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল বলেন,একটি দিবসের উদ্দেশ্য হলো সেটি যথাযথভাবে পালন করা, জনগণের মধ্যে যেন দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি হয়। দুর্নীতি প্রতিরোধে সমাজিক আন্দোলনের অংশ হিসাবে এদিবসটি পালন করা হয় কিন্তু সেই দিবসের অনুষ্ঠানটি দায়সারাভাবে আয়োজন করায় আমি এ অনুষ্ঠানটি বর্জন করলাম।

Manual2 Ad Code

স্থানীয় গণমাধ্যমকর্মীরা দাবী করেন, অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মুল্যায়ণ না করায় ও অসম্মান জনক আচারণ করায় আমরা উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানটি বর্জন করেছি।

Manual2 Ad Code

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কোন বক্তব্য পাওয়া যায়নি।