৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নেত্রী প্রিসিলা মুরমু’র স্মরণে গাইবান্ধায় শোকসভা অনুষ্ঠিত।

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫
নেত্রী প্রিসিলা মুরমু’র স্মরণে গাইবান্ধায় শোকসভা অনুষ্ঠিত।

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual3 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু স্মরণে ২০ অক্টোবর সোমবার পৌর শহরের স্থানীয় অবলম্বন মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধার বেসরকারি সংগঠন জনউদ্যোগ এই স্মরণ সভার আয়োজন স্মরণসভার শুরুতেই প্রয়াত প্রিসিলা মুরমুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

Manual5 Ad Code

পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রিসিলার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য ফেরদৌস আহমেদ জুয়েল, গাইবান্ধা সদর উপজেলা আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গোলাম রব্বানী মুসা, নারী নেত্রী নাজমা বেগম, হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরামের মিলন তিগ্যা, সাঁওতাল প্রতিনিধি সুমিতা বাসকে, তিতাস মুরমু, তৃষ্ণা বাসকে, ইয়ুথ গ্রুপের সদস্য শিখা তিগ্যা, স্বরস্বতী পাহাড়ী, জোতিকা মিনজিসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আন্দোলনের নিবেদিত প্রাণ, আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রিসিলার মৃত্যুতে আদিবাসী জনগোষ্ঠী একজন সক্রিয় নেত্রীকে হারিয়েছে। তাঁর চিন্তা ও কাজ সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

Manual3 Ad Code

তারা বলেন, জাতি আত্মত্যাগী একজন আদিবাসী নেত্রীকে হারাল। সারাজীবন লড়াই করেছেন সাঁওতাল জনগণের মুক্তির জন্য।

তিনি ছিলেন নির্লোভ ব্যক্তির জীবন্ত প্রতীক। তিনি ক্রমেই আদিবাসীদের সাহস ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন। এই অসীম সাহসী আদিবাসী নেত্রীর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা। উল্লেখ্য, সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু গত ১৫ অক্টোবর বুধবার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Manual4 Ad Code