৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি মিজান, সম্পাদক আসাদ

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি মিজান, সম্পাদক আসাদ

Manual1 Ad Code

নিউজ ডেস্ক

Manual6 Ad Code

ঐতিহ্যবাহী পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

সোমবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সকল সদস্যদের প্রকাশ্য ভোটে নির্বাচিতরা হলেন সভাপতি জি এম মিজানুর রহমান মিজান ( দৈনিক যুগান্তর ও লোকসমাজ), সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান রিন্টু (দৈনিক অনির্বাণ) সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম আসাদ ( দৈনিক কালবেলা ও খুলনা গেজেট, RTV), যুগ্ন সাধারণ সম্পাদক কাজী সোহাগ (দৈনিক চৌকস), কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম (দৈনিক দেশ বুলেটিন), দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন (দৈনিক প্রতিদিনের কথা), নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ ফসিয়ার রহমান (প্রতিদিনের বাংলাদেশ ও দৈনিক ফুলতলা), ফিরোজ আহম্মেদ (দৈনিক সংগ্রাম), জহুরুল হক (দৈনিক সত্যপাঠ)।

Manual7 Ad Code

নির্বাচন পরিচালনা করেন রাবিদ মাহমুদ চঞ্চল ( বিশেষ প্রতিনিধি দৈনিক দিনকাল), জিয়াউদ্দীন নায়েব ( দৈনিক নওরোজ), আক্তারুজ্জামান লিটন ( এশিয়ান টেলিভিশন)।

উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি শেখ সেকেন্দার আলী (দৈনিক রুপালী বাংলাদেশ ও খবর পত্র), মানসুর রহমান জাহিদ (ঢাকা প্রতিদিন ও সংযোগ প্রতিদিন) শাফিয়ার রহমান ( দৈনিক রুপবানী)।