৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমীর উদ্যোগে বই বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
বোচাগঞ্জে আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমীর উদ্যোগে বই বিতরণ

Manual3 Ad Code

মোঃ আসাদ আলী, উপজেলা বোচাগঞ্জে (দিনাজপুর):-আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমীর শিক্ষার্থীদের মাঝে নতুন বছর এর বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় উপজেলার ছুটকুর মোড়স্থ আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমীর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।

এসময় বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাসান জাহিদ, আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমীর সভাপতি হাফেজ মোঃ ওবাইদুর রহমান, পরিচালক মোঃ মাওলানা আল আমিন, সদস্য রেদওয়ানুল কারীম রাবিদ, এস এম বাবু সাংবাদিক ফরিদ আহমেদসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমী মুলত দ্বীনি শিক্ষার একটি নতুন স্কুল। বিশিষ্ট আলেম ওয়ালেম ও স্থানীয় প্রতিভাবান অভিভাবকদের নিয়ে গঠিত আল-ইক্বরা দ্বীনিয়াত একাডেমী শিক্ষা ব্যবস্থায় অসামান্য অবদান রাখবেন বলে মনে করেন এলাকাবাসী।

Manual8 Ad Code