২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা.গোলাম কাজেম আলী আহমেদ নিহত

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৩
রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা.গোলাম কাজেম আলী আহমেদ নিহত

Manual6 Ad Code

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃরাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চর্মরোগ ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা মোঃ কাজেম আলী আহমেদ নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

Manual2 Ad Code

২৯ অক্টোবর রাত আনুমানিক ১১.৪৫ মিনিটে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন।

Manual7 Ad Code

জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোগী দেখা শেষে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে রাজশাহীর বর্ণালীর মোড়ে একদল সন্ত্রাসী ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করলে সে রাস্তায় লুটিয়ে পড়েন পরে তার সাথে থাকা শাহীন নামে এক ব্যক্তি তাকে রামেকের আইসিইউতে ভর্তি করলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২তম শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

Manual1 Ad Code

তাছাড়া তিনি রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়মিত রোগীর সেবা দিতেন বলেও জানা গেছে।