২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল হুদা সাকিল

প্রকাশিত জুন ২৮, ২০২৩
পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল হুদা সাকিল

Manual6 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল। বৃহস্পতিবার (২৯জুন) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক ক্ষুদে বার্তায় অগ্রিম শুভেচ্ছা জানান নাজমুল হুদা সাকিল (ভিপি সাকিল)। ক্ষুদে বার্তায় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদ-উল আজহা আমাদের মাঝে সমাগত হয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাটখিল উপজেলা বাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদ-উল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।