১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

প্রকাশিত মার্চ ২৯, ২০২৩
বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

Manual4 Ad Code

নয়ন দাশ, বান্দরবান

বান্দরবানে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।

Manual7 Ad Code

Manual8 Ad Code

গত শুক্রবার (২৪ মার্চ) থেকে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।রমজানের ষষ্ঠ দিন বুধবার বিকেলে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক বাবুল বড়ুয়া, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক প্রমুখ।জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা বলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর পক্ষ থেকে আমরা মাস ব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছি।পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন ও করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক জানান, গরিব অসহায় এবং সমাজের খেটে খাওয়া মানুষের জন্য আমরা মাসব্যাপী এ ইফতার মাহফিলের আয়োজন করেছি। প্রতিদিনই প্রায় ৩০০ জন মানুষ আমাদের এ ইফতার গ্রহণ করছেন। আশা করছি রমজানের পুরো মাসটাই আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখব।

Manual8 Ad Code