১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাপ্তাই সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত মার্চ ২৯, ২০২৩
কাপ্তাই সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ হাজার টাকা জরিমানা

Manual5 Ad Code

চট্টগ্রাম ডেস্ক:

রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনে ৮টি মামলা দায়ের করা হয়েছে এবং সেইসাথে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual2 Ad Code

২৯ মার্চ বুধবার দুপুর ১ টা ৩০ হতে দুপুর আড়াই টা পর্যন্ত কাপ্তাই উপজেলার রেশম বাগান পুলিশ চেক পোস্টে এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।ইউএনও জানান, সড়কে হেলমেট বিহীন মোটরবাইক চালানো এবং গাড়ির সঠিক কাগজপত্র না থাকার অপরাধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে এইসব মামলা দায়ের করা হয়।

Manual8 Ad Code

এছাড়া নিরাপদ সড়ক নিশ্চিতে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

Manual8 Ad Code