২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে ৫ প্রতারণা মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল।

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৩
টাঙ্গাইলে ৫ প্রতারণা মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল।

Manual5 Ad Code

টাঙ্গাইলে ৫ প্রতারণা মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল।
——————————————
স্টাফ রিপোর্টার: ২০২২ সালে দায়ের করা টাঙ্গাইলে ৫ টি চেক জালিয়াতির ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ জামিনের আদেশ দেন। টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২২ সালে রাসেদ্দুজ্জামান বাদি হয়ে ৫ টি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণার মামলা করেন। সোমবার সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়।

Manual6 Ad Code

পরে আসামি পক্ষের আইনজীবী ফেন্সি খান ২ টি এবং সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির ৩ টি মামলার জামিন আবেদন করেন। আদালত আবেদনকৃত ৫টি মামলায় আসামি রাসেলকে জামিন দেন।

Manual7 Ad Code