১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বান্দরবান শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী।

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৩
বান্দরবান শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী।

Manual6 Ad Code

বান্দরবান শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী।

Manual8 Ad Code

কে এইচ মহসিন বান্দরবানঃ অপরূপ বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের বিনোদনের মাত্রা আরও এক ধাপা বাড়াতে এবং একটি সুন্দর পরিবেশে ভ্রমণের জন্য ভিন্ন উদ্যোগে শহরের বিভিন্নস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিণী
মে হ্লা প্রু।

২৩ জানুয়ারী (সোমবার) দুপুরে বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র মেঘলা পরে জেলা পরিষদ গেইট,গোল্ডেন বৌদ্ধ টেম্পল এলাকা, নীলাচল সড়ক হয়ে বাসস্টেশন পর্যন্ত এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলে।
এ সময় সড়কের পাশে যততত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিস্কার করার পাশাপাশি বিভিন্ন ময়লা আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

Manual3 Ad Code

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বান্দরবান জেলা ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

Manual5 Ad Code

পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী মে হ্লা প্রু বলেন, সড়কে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পার্বত্য জেলা বান্দরবানে প্রতিদিনই হাজার হাজার পর্যটকের আগমণ ঘটছে আর তাদের জন্য একটি সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে বান্দরবানে ভ্রমণ করে যেমন আনন্দ পাওয়া যাবে তেমনি রোগবালাই থেকে মুক্ত থাকবে সাধারণ জনগণ।
পাশাপাশি পর্যটকদের আগমন আরও বাড়বে, উপকৃত হবে বান্দরবানবাসী। একদিকে উপার্জন হবে অর্থ অন্য দিকে সমৃদ্ধশালী হবে বান্দরবান।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।