২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সুবর্ণচরে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩
সুবর্ণচরে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে চরজুবিলী ইউনিয়নে মাটিবাহী ট্রাক্টর চাপায় ওহিদুল ইসলাম তাজভি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করতে পারলেও পালিয়ে যায় চালক।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট সড়কে চরজব্বর হারিছ চৌধুরী বাজার এলাকায় চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম তাজভি ওই এলাকার ফোরকান উদ্দিনের ছেলে। সে স্থানীয় শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তার এক বন্ধু সহ দুটি বাইসাইকেল নিয়ে পায়ের হেঁটে হারিছ চৌধুরী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন ওহিদুল ইসলাম তাজভি। পায়ে হেঁটে তারা দুইজন চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি মাটি বাহী ট্রাক্টর তাজভি ও তার সাইকেলটিকে পিছন থেকে জোরে ধাক্কা দিলে সাইকেলসহ ছিটকে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে অচেতন হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।