২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

চাটখিলে ৬ মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২২
চাটখিলে ৬ মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

Manual4 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ 

Manual6 Ad Code

চাটখিল থানা-পুলিশের খিলপাড়া (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম (১৫ অক্টোবর) শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬মামলার আসামীকে ৮১পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত আসামী দেওয়ান লিটন প্রকাশ চান মিয়া (৪৩) উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিদ্দিক উল্লাহর ছেলে। এসআই কামরুজ্জামান জানান, চান মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী, মাদক,শ্লীলতাহানি সহ ৬টি মামলা রয়েছে।

Manual5 Ad Code

এ ব্যাপার মাদক আইনে চান মিয়ার বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি চলছে। রোববার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।