২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

দাদার ইচ্ছে পূরণ হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২২
দাদার ইচ্ছে পূরণ হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর

Manual3 Ad Code

 

ক্রাইম রিপোর্টার নওগাঁ:

Manual4 Ad Code

নওগাঁর ধামইরহাটে হাতির পিঠে চড়ে ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিয়ের আসরে বসলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি মোঃরাসেল মাহমুদ।
এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিয়ে বাড়িতে ভীড় জমায় আশেপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা। এই প্রথম নওগাঁর ধামইরহাটে মনমুগ্ধকর ঘটনা ঘটেছে।

ধামইরহাট উপজেলার সদর এলাকা থেকে ৪নং উমার ইউনিয়নের বেলঘড়িয়া নামক গ্রামে বিয়ে করতে যায় রাসেল মাহমুদ। এতে প্রায় শতাধীক বরযাত্রীরা উৎসব মূখর পরিবেশে বিয়ে বাড়িতে অংশগ্রহণ করেন। রাসেল মাহমুদ আলমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেনের ছেলে।

Manual4 Ad Code

পরিবারের সদস্যরা জানান, বর এবং কনে উভয় পক্ষ সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এদিকে রাসেল মাহমুদ তার দাদার একজন প্রিয় নাতি ছিলেন। বংশপরম্পরায় দাদার ইচ্ছে পূরণের লক্ষে একটি হাতি ভাড়া করে বিয়ের আয়োজন করা হয়েছে। হাতির পিঠে চড়ে গেলেও পরে প্রাইভেট গাড়িতে করে নতুন বউ নিয়ে বাড়িতে ফিরবে রাসেল। হাতির পিঠে চড়ে বিয়ে এমন ঘটনা এলাকায় বিরল সেদিক থেকে বিষয়টি মনমুগ্ধকর পরিবেশে সাধারণ জনতারা উপভোগ করেন বলেও জানান এলাকাবাসী।

Manual6 Ad Code