২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সাইবার ক্রাইম’ নিয়ে জনগণকে সচেতন করতে হবে: প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০২২
সাইবার ক্রাইম’ নিয়ে জনগণকে সচেতন করতে হবে: প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

নাসরিন আক্তার রুপা ঢাকা: ‘সাইবার ক্রাইম’ নিয়ে মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে গণভবনে ‘জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল’ এর সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সাইবার ক্রাইম’ এটা একটা বিরাট সমস্যা, শুধু তাই না এখানে নানা ধরনের সামাজিক সমস্যা, সন্ত্রাস-জঙ্গিবাদের বিকাশ, নানা ধরনের ঘটনা ঘটে; সেদিকে লক্ষ্য রেখেই এ বিষয়ে নিরাপত্তার দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাইবার ক্রাইম বিষয়ে জনগণকে সচেতন করার প্রয়োজনীয়তা তুলে ধরে সরকার প্রধান বলেন, মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা দরকার যে, সাইবার ক্রাইম এটা কতটা ক্ষতিকারক- একটা সমাজের জন্য, ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও দেশ-রাষ্ট্রের জন্য যে ক্ষতিকারক সে সম্পর্কে একটা সচেতনতা কীভাবে সৃষ্টি করতে হবে।

Manual2 Ad Code

তথ্যপ্রযুক্তির সুফলের পাশাপাশি খারাপ দিকগুলোর কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে যেহেতু প্রযুক্তির প্রভাব এত বেশি কারণ এটা সারা বিশ্বকে আরও কাছে নিয়ে এসেছে। এর ভালোর দিকও আছে, খারাপ দিকও আছে।

Manual8 Ad Code

তিনি বলেন, আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে যারা কাজ করেন তাদেরও এ বিষয় সম্পর্কে আরও জানা প্রয়োজন এবং ভবিষ্যতে আমাদের কি করণীয় এ বিষয়ে কাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতে পারি, কাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি, কাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি এবং কীভাবে আমরা তা কাজে লাগাতে পারি বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে।