২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি করেন এমপি টিটু।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২২
নাগরপুরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি করেন এমপি টিটু।

Manual3 Ad Code

 

মোঃ শফিকুল ইসলাম সবুজ নাগরপুর উপজেলা প্রতিনিধি:

Manual6 Ad Code

টাংগাইলের নাগরপুরে দিন ব্যাপী কৃষি মেলা বিনামূল্যে সার বীজ বিতরণ ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি ও নদী দিবস পালিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব অনুষ্ঠান এর উদ্বোধন করেন টাংগাইলের নাগরপুর দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। নাগরপুর উপজেলা সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সকাল ১১ ঘটিকার সময়ে উপজেলা চত্বরে কৃষি মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইলে ৬ নাগরপুর দেলদুয়ার আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আর বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন। উদ্বোধনকৃত স্কুল গুলো হচ্ছে শহীদ শামসুদ্দিন সরকারি প্রথমিক বিদ্যালয়,নয়াপাড়া প্রথমিক বিদ্যালয় ও গয়হাটা সরকারি প্রথমিক বিদ্যালয়।উদ্বোধনের সময়ে উপস্থিত ছিলেন গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শেখ সামছুল হক, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, নাগরপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি আজিম হোসেন রতন সহ বিভিন্ন নেত্রবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। পড়ে ২০২২-২০২৩ অর্থ বছরের আর্থিক রাজস্ব বাজেট এর আওতায় উপজেলা মাৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তি ও ২০২২-২০২৩- অর্থ বছরের আয়োজনে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতানণ করা হয়।

Manual2 Ad Code