২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

টাংগাইলের নাগরপুরে এমপি টিটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২
টাংগাইলের নাগরপুরে এমপি টিটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Manual3 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ,নাগরপুর উপজেলা প্রতিনিধি:

Manual5 Ad Code

আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নাগরপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, শওকত আলী, শফিকুর রহমান শাকিল প্রমুখ। এ সময় উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code