২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২১
তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া

Manual2 Ad Code

তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া :– তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেন বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া।
আসন্ন ৫ নং আড়াইসিধা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সফল সভাপতি ও আড়াইসিধা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ সেলিম মিয়া তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে পরামর্শ সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মকবুল মিয়া ও আড়াইসিধা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক সহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।
উক্ত সভায় সেলিম চেয়ারম্যান বলেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন হলেন বাংলাদেশ আওয়ামী লীগ, এই সংগঠনে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী থাকতে পারে আমাদের উচিত সবাইকে সঠিক মূল্যয়ন করা। তিনি আরও বলেন তৃণমূল নেতাকর্মীরা যদি আমাকে চাই তাহলে আমি আবারো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী হব।

Manual4 Ad Code

পরবর্তী তে উনার প্রস্তাব শুনার সাথে সাথে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুনরায় জনাব সেলিম মিয়া কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এবং উনি যাতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে পারেন আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব এবং আমরা একবাক্যে জনাব সেলিম মিয়া কে চেয়ারম্যান পদে সমর্থন করলাম।