১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে ছাত্রলীগের দুই কর্মীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২১
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে ছাত্রলীগের দুই কর্মীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা

Manual8 Ad Code

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে ছাত্রলীগের দুই কর্মীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা

সুমাইয়া আক্তার শিখা; স্টাফ রিপোর্টার :

Manual7 Ad Code

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসাবে কর্মরত ছাত্রলীগের দুই কর্মীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রলীগের দুই কর্মীর নাম সম্রাট ও হৃদয়। বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় দুর্বৃত্তদের কোন আত্মীয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করানো ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে । দুর্বৃত্তরা করোনা ওয়ার্ডে ঢুকতে চাইলে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক বাধা প্রদান করে। এই সময় ছাত্রলীগের স্বেচ্ছাসেবকদের সাথে তাদের বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। তারই জের ধরে দুর্বৃত্তরা রাত সাড়ে দশটার দিকে জেনারেল হাসপাতালের সামনে ওৎ পেতে থাকে। ছাত্রলীগের দুই কর্মী হাসপাতালের বাইরে আসলে তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রম দিয়ে করোনা রোগীদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। এই সময় তাদের উপরে যারা হামলা করেছে তারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন ছাত্রলীগ সভাপতি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual5 Ad Code