২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের, আহত ২

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২১
রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের, আহত ২

Manual7 Ad Code

রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের, আহত ২

 

 

আইয়ুব হোসেন ইমন, রূপগঞ্জ ::

দুই বন্ধুর পর এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারিশ পোল্ট্রিফিডের কাভার্ডভ্যানের ধাক্কায় রুবি আক্তার (৩১) ও তার মেয়ে মাদ্রাসা শিক্ষার্থী ফাতেমা-তুজ জোহরা (১২) নিহত হয়েছেন।

Manual3 Ad Code

এ সময় আহত হয়েছে ছোট মেয়ে নাফিজা (৬) অটোরিক্সা চালক হুমায়ুন মিয়া (৩২)। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত রুবি আক্তার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার নজরুল ইসলামের স্ত্রী ও ফাতেমা-তুজ-জোহরা নজরুল ইসলামের বড় মেয়ে।

এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, দুপুরে বিরাব নিজ বাড়ি থেকে নজরুল ইসলামের স্ত্রী রুবি আক্তার তার বড় মেয়ে করাটিয়া মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা (১২) ও ছোট মেয়ে নাফিজা আক্তারকে (৬) সঙ্গে নিয়ে অটোরিক্সা যোগে বাবার বাড়ি কালাদীর উদ্দেশ্য রওয়ানা হয়।

Manual5 Ad Code

অটোরিক্সাটি এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌছেলে গাজীপুরগামী নারিশ পোল্ট্রি ফিডের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১২-১৮৪১) অটোরিক্সাটিকে চাপা দেয়।

Manual6 Ad Code

ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে রুবি আক্তার (৩১) তার বড় মেয়ে মাদ্রাসা শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (১২)। আহত হয়েছে ছোট মেয়ে নাফিজা আক্তার (৬) ও অটোরিক্সা চালক হুমায়ুন (৩২)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পালিয়ে যাবার সময় ঘাতক কাভার্ডভ্যানসহ চালক গাজীপুরের কাপাসিয়া থানাধীন চিনাঢুলি এলাকার দিনেশ চন্দ্রের ছেলে দীনেশ চন্দ্র ও হেলপার একই জেলার তরগাও এলাকার কাদের মাঝির ছেলে তারেক মাঝিকে আটক করেছে পুলিশ।