২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোবাইক চালকের মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২১
সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোবাইক চালকের মৃত্যু

Manual4 Ad Code

 

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোবাইক চালকের মৃত্যু

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

মো: আ: রহমান শিপন,রংপুর বিভাগীয় ব‍্যুরো প্রধানঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন ধোপাডাঙ্গা ইউনিয়নে অটোবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে চানু মিয়া (২৭) নামে এক বাইকচালকের মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত চানু মিয়া বজরা হলদিয়া গ্রামের আকবর আলীর ছেলে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, অটোবাইক চালক চানু মিয়া একটানা ভোর থেকে ভাড়া খেটে সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরে অটোবাইকটি চার্জ দেয়ার জন্য বিদ্যুতের লাইন সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code