২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৭৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২১
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৭৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

Manual7 Ad Code

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৭৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

হুসাইন মোঃ আরমান,রুহিয়া থানা সংবাদদাতাঃ- ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৭৫ কেজি ওজনের একটি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) ৭টার সময় ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের লেউটি হাড়ি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লেউটি হাড়ি পুকুর খনন কাজ শেষে শ্রমিকরা চলে যান।

Manual2 Ad Code

সন্ধ্যার কিছু আগে স্থানীয় লোকজন ওই পুকুর পাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় ও তার সংগীয় ফোর্স সহ সেখানে গিয়ে মূর্তিটি উদ্ধার করে।

রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় গণমাধ্যমকে জানান, রুহিয়া থানার আখানগর ইউনিয়নের লেউটি হাড়ি পুকুর খননকালে ১টি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে বলে সংবাদ পেয়ে তৎক্ষনাৎ আমি নিজেই আমার অফিসারসহ লেউটি হাড়ি পুকুরে যাই এবং ওখানে এস্কেবেটর দিয়ে খনন কালে যে মূর্তির কথা বলা হয়েছিল তখন পাওয়া যায়নি।

Manual6 Ad Code

পরবর্তীতে আবার ওই জায়গাটিতে এস্কেবেটর দিয়ে খনন করে আমি মূর্তিটি উদ্ধার করি এবং থানায় নিয়ে এসে হেফাজতে রেখেছি। উক্ত মূর্তিটি বিষ্ণু মূর্তি বলে জানা যায়।মূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি। এই মূর্তির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual7 Ad Code