২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে র‌্যাবের হাতে অস্ত্র, গুলিসহ ছাত্রলীগ নেতা আটক

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২১
সিলেটে র‌্যাবের হাতে অস্ত্র, গুলিসহ ছাত্রলীগ নেতা আটক

Manual5 Ad Code

সুবিদবাজারে র‌্যাবের হাতে অস্ত্র, গুলিসহ ছাত্রলীগ নেতা আটক

ফকির হাসান :: সিলেট নগরীর সুবিদ বাজার লন্ডনী রোড এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি এবং একটি পাইপগানের ব্যারেলসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাব।

আটক আবুল কালাম আজাদ তুহিন (৩২) জালালাবাদ থানাধীন ছয়েফ খান রোডের নুরুল আলমের ছেলে। সে সিলেট মহানগর ছাত্রলীগের ৭নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি। এরআগেও বিভিন্ন অপরাধে একাধিকবার আইনশৃঙ্খলাবাহীনির হাতে গ্রেফতার হয়েছিল তুহিন।।

Manual6 Ad Code

বৃহস্পতিবার রাত পৌণে ২টার দিকে সুবিদ বাজার লন্ডনী রোডের খান নিবাসের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব।

Manual7 Ad Code

এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি, ১টি পাইপগানের ব্যারেল, ১টি অস্ত্রের বাট ও ১টি রামদা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি আফসান-আল-আলম।

Manual3 Ad Code

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code