১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২১
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Manual5 Ad Code

পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দুঃস্থ্য অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি। আজ বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে দেড়শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী। এছাড়াও সংগঠনের সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি রেজাউল হক প্রধান, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হকসহ সংগঠনের সদস্যরা। শীতবস্ত্র বিতরনকালে বক্তরা বলেন, প্রতিটি সংগঠন নিজ নিজ জায়গা থেকে সমাজের মানুষের জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজের পরিবর্তন করা সম্ভব। সেই সাথে আগামীতে এসব সামাজিক সংগঠনগুলোকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিটি সংগঠন মানুষের পাশে থেকে কাজ করছে। সকলের সমন্বিত উদ্যোগেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন তিনি। সেই সাথে শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ জানান।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।