১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

৭২ ঘন্টা পর ঝাপা বাওড় থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২১
৭২ ঘন্টা পর ঝাপা বাওড় থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

Manual7 Ad Code

 আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ যশোর জেলা মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ ঝাপা বাওড়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর ১টায় খুলনা থেকে আগত ডুবুরীদল এই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেন। ১১ফেব্রুয়ারী যশোর পাইপাইন্স কেয়ার কোচিং সেন্টার থেকে শিক্ষক শিক্ষার্থী ভ্রমনে আসেন ভাসমান সেতুতে,তারা একটু বিনোদনের জন্য ট্রলারে ভ্রমণ করেন একপর্যায়ে তিন জন ছাত্র ট্রলার থেকে পানিতে লাফ দেয় ,দুই জন ভালভাবে কিনারে এলেও একজন হারিয়ে যায় পানিতে । গতকাল সারাদিন যশোর মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরীদের চেষ্টায় পাওয়া যায়নি নিখোঁজ কলেজ ছাত্রের লাশ। আজ দুপুর ১টায় খুলনা থেকে আগত ডুবুরীদল এই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেন। মৃত শোয়েব যশোর পুলিশ লাইন পাড়ার শাহিন হোসেনের ছেলে ও সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ।