২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার্নি অফ ইউনিটি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার্নি অফ ইউনিটি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Manual8 Ad Code

 এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “জার্নি অফ ইউনিটি”র ১ম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সংগঠনের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তন হলরুমে কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রাকিব আল রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. শুভেন্দু কুমার দেবনাথ, স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শুভ সহ অন্যান্য সদস্যরা । বক্তব্য শেষে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।