২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

ধর্ষণ বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে নাসিরনগরে মানববন্ধন।

প্রকাশিত অক্টোবর ৭, ২০২০
ধর্ষণ বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে নাসিরনগরে মানববন্ধন।

Manual8 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Manual3 Ad Code

 

পুরো দেশ ব্যাপী নারী নির্যাতন ও আশংকজনক হারে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে।ধর্ষণ বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আজ ৬ অক্টোবর মঙ্গলবার নাসিরনগর উপজেলদ শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় কলেজ পড়ুয়া ছাত্র জয়ান্ত দেব বলেন, ধর্ষণ যারা করেন তাদের কোন দল নেই,তারা হলো অপরাধী। তিনি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

আরেক শিক্ষার্থী মোর্শেদ আলম বলেন,পত্রিকা খুললেই আমাদের প্রতিনিয়ত ধর্ষণের খবর দেখতে হয়, ধর্ষন যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে আমরা বিস্মৃত। যদি অপরাধীদের সঠিকভাবে বিচার করা হতো তাতে অবশ্যই অপরাধ কমে যেতো। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন মোর্শেদ আলম,মাঈন আহমেদ,এ ছাড়াও উপস্থিত ছিল সৌরভ দেব, রাফি, ইনতেছার আহমেদ বাধন, রায়হান,সামিউল, তন্ময়,নোভেল ভূইয়া,আদনান হোসেন রবিন, একরাম আহমেদ,রিফাত,হোসনা আক্তার প্রমুখ।

Manual3 Ad Code