২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

“প্রতিবাদ” ….. টি. আই. অশ্রু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০
“প্রতিবাদ” …..  টি. আই. অশ্রু

Manual7 Ad Code

 

“প্রতিবাদ”

 

-_-_-_- টি. আই. অশ্রু -_-_-_-

 

আর কত,আর কত সহ্য করতে হবে
অমানবিক অত্যাচার,অন্যায়,অবিচারের কাছে মাথানত।

 

যখনই শুনি কোন অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে কেউ করছে প্রতিবাদ ওমনি পরছে উইকেট এর মত লাশ আর লাশ।

 

প্রতিরোধ হ্যাঁ প্রতিরোধ করতে হবে গড়তে হবে প্রতিবাদের ভাষা,করতে হবে জল্লাদ নামক নর-পিচাশদের প্রতিহত।

 

আর কত, আর কত সইবো সন্তান হারানো মায়ের চিৎকার করে কান্নার আর্তনাদ,কত স্বপ্ন কত আশা বুকে বেধে ছিল আবরার ফাহাদ।

 

আর কত ঝরবে নুসরাত জাহান রাফি,তনু,বিশ্বজিৎ ও ফাহাদের মত অসংখ্য মেধাবী ছাত্র/ছাত্রীর লাশ।

 

এই কি আমাদের বাংলাদেশ ? যেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলার নেই কোন রেশ।

 

Manual1 Ad Code

যেখানে ধর্মের নামে দোহাই দিয়ে চলছে রাজনীতি,
এ কেমন ছাত্র রাজনীতি ? যেখানে প্রাণের নেই কোন মূল্য।

 

Manual7 Ad Code

নিধর দেহ নিয়ে পরেছিল আবরার ফাহাদ,কিন্তু ঐ অমানবিক অত্যাচারীদের কাছে নেই কোন তুল্য।

 

Manual1 Ad Code

আর নয় কোন অন্যায়,কোন অমানবিক অত্যাচার,
এবার হবে জনগনের হাতে,হে অত্যাচারী তোমাদের বিচার।

 

আসুন প্রতিবাদ করি এমন ঘৃন্য কাজ আর নয় রক্তে রাঙ্গানো সাজ।

Manual4 Ad Code