২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

মোঃ রুহুল আমিন,স্টাফ রিপোর্টার (নীলফামারী):

 

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আঁখি (৭) নামে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

 

সে সোনাখুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিন সোনাখুলি গ্রামের আমিনুর রহমানের মেয়ে।

 

এলাকাবাসীর থেকে জানা গেছে, (১৩-সেপ্টেম্বর) রবিবার সকালে নিজ বাড়ীর পাশের পুকুরের ধারে মরা মাছ কুড়াতে গেলে পল্লী বিদ্যুতের লাইনের সর্ট- সার্কিটের কারনে পুকুরের পানি বিদ্যুতায়ন হয়।

 

ঐ পানিতে আঁখি মনি মাছ কুড়াতে গেলে সে একপর্যায় পানিতে আটকে পরে যায় এমতাবস্থায় তার মা শাহানুর বেগম (২৫) এগিয়ে গেলে সেও পানিতে পরে যায়।

 

এলাকাবাসী তাৎক্ষনিক স্থানীয় বিদ্যুৎ বিভাগকে ফোন দিলে বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

পরে এলাকাবাসীর সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় আঁখি মনি ও তার মা শাহানুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

 

Manual8 Ad Code

সরেজমিনে ডিমলা থানা (ওসি-তদন্ত) সোহেল রানা, সাব-ইন্সপেক্টর আক্তারুজ্জামান, ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশু আঁখি মনির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়।