২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে অন্তঃস্বত্বা গৃহবধুকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার-২

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২০
কালিয়াকৈরে অন্তঃস্বত্বা গৃহবধুকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার-২

Manual3 Ad Code

 

পুনম শাহরীয়ার ঋতুঃ-
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা টেকপাড়া এলাকায় তুচ্ছ ঘটনায় অন্তঃস্বত্বা গৃহবুকে অমানবিক নির্যাতনের
অভিযোগে রোববার রাতে পুলিশ কামাল হোসেন ও ইব্রাহিম নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

 

Manual8 Ad Code

সোমবার তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধু জেসমিন বেগম(২৫) উপজেলার কলাবাধা টেকপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে কলাবাধা টেকপাড়া এলাকার মৃত-মুকুল মুনসীর ছেলে কামাল হোসেন(৪০) ও মৃত-ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম(২৫)।

 

নিযার্তিতা গৃহবধূ ও পুলিশ জানান, পুর্ব শক্রতার জের ধরে ওই এলাকার মৃত-মুকুল মুনসীর ছেলে কামাল হোসেন(৪০), এবাদতের ছেলে কাউসার(৩২), মৃত-ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম(২৫) ও কপেন্দ্রর ছেলে মাইকেল(৩০) তাদের বাড়ীর সামনে গৃহবধুকে রাস্তায় একা পেয়ে এলাপাথারী মারপিট করে।

 

Manual2 Ad Code

তারা ধারালো দা দিয়ে কুপিয়ে কাটা রক্তাক্ত জখম করে। চার মাসের অন্তঃসত্বা জেনেও তলপেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। ওই গৃহবধুর ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসিলে তারা হত্যার হুমকী দিয়ে চলে যায়।

 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা কমপ্লক্রে নিয়ে
গেলে তাকে মির্জাপুর কুমিদিনী হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনায় নির্যাতিতা গৃহবধু বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।

Manual5 Ad Code

 

কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ওসি মনিরুজ্জামান বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের
চেষ্টা চলছে।

Manual2 Ad Code