১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে চাঁদাবাজির অভিযোগে আটক ৪ জনকে জেল-হাজতে প্রেরণ

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০
ছাতকে চাঁদাবাজির অভিযোগে আটক ৪ জনকে জেল-হাজতে প্রেরণ

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

 

ফকির হাসান :: ছাতকের সুরমা নদী থেকে অবৈধভাবে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সুরমা নদী থেকে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

আটককৃতরা হলো, শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকার মৃত গোলাম রহমানের পুত্র মো. রাসেল মিয়া, উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের কছির উদ্দিনের পুত্র মো. ইমন উদ্দিন, নোয়ারাই ইউনিয়নের শারপিন ঠিলা (টিলাগাঁও) গ্রামের আরব আলীর পুত্র মো. কবির হোসেন ও ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (নোয়াগাঁও) গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আলী আহমদ।

 

পরে থানার এসআই লিটন চন্দ্র রায় বাদী হয়ে আটক ৪ জনসহ ৬ জনকে আসামী করে একটি চাঁদাবাজির মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আটককৃতদের জেল-হাজতে পাঠানো হয়েছে।