২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল : যুবক গ্রেপ্তার।

Editor
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
গোবিন্দগঞ্জে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল : যুবক গ্রেপ্তার।

Manual6 Ad Code

গোবিন্দগঞ্জে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল : যুবক গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ওমান প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে নাইম হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) ভোররাতে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

​গ্রেপ্তারকৃত নাইম হোসেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী এবং বাগদা বাজারে তার একটি দোকান রয়েছে।
​মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই গৃহবধূর সঙ্গে নাইমের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে নাইম তাকে নানাভাবে প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত বছরের ৪ এপ্রিল মধ্যরাতে কৌশলে ওই গৃহবধূকে ধর্ষণ করেন নাইম এবং গোপনে সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।
​পরবর্তীতে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত যুবক ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন এবং বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নেন।
এই ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (১৮ মে) দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই অভিযানে নামে পুলিশ।
​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে বাগদা বাজারের দোকান থেকে অভিযুক্ত নাইমকে গ্রেপ্তার করা হয়।
​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Manual5 Ad Code